সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৃত্যুর আগে হাসপাতালেই মেয়ের বিয়ে দিলেন তিনি!

মৃত্যুর আগে হাসপাতালেই মেয়ের বিয়ে দিলেন তিনি!

তার কষ্ট হচ্ছিল কলমটা ধরে রাখতেও। তার পরেও সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া হাত ইশারায় না করে দেন তিনি। হাসপাতালের বিছানায় বসে কাঁপা হাতে মেয়ের বিয়ের কাগজে স্বাক্ষর করার পরেই কেমন একটা শান্তির অনুভূতির রেখা দেখা দিয়েছিল তার চেহারায়।

নিজের মুঠোয় নিলেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে আর ছেলের চার হাত। ভাঙা ভাঙা উচ্চারণে বললেন, নিশ্চিন্ত হলাম। শান্তিতে থেকো। ছোট ভাই-বোনদের দেখো। চোখের পানি ধরতে রাখতে পারেননি ওই সময় হাসপাতালে উপস্থিত চিকিৎসক-নার্সরাও।

বড় মেয়ে বীণার বিয়ের রেজিস্ট্রির নোটিসের কাগজে স্বাক্ষর করেন মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগী শ্যামলকুমার হারা। ঘটনাটি ঘটেছে ভারতের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

কন্যাদানের মতো করেই মেয়ের হাত দিলেন হবু জামাই সুরজিৎ সেনগুপ্তের হাতে। বিয়ের নয়দিন পর গত মঙ্গলবার হাসপাতালের শয্যায় মৃত্যু হয় শ্যামলের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com