শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নীলফামারীতে দুই শিশুসহ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

নীলফামারীতে দুই শিশুসহ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলায় নতুন করে দুই শিশু সহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত
হয়েছে। আজ মঙ্গলবার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে
জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর
ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে করোনা পজিটিভদের মধ্যে নীলফামারী জলঢাকা উপজেলার এক
স্বাস্থ্যকর্মী, জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার ৮ ও ৪ বছরের দুই শিশু,
একই এলাকার একজন, জলঢাকা উপজেলা পরিষদ এলাকার একজন, ডোমার উপজেলার
সাহাপাড়ায় এক গৃহবধু, চান্দিনাপাড়ার দুইজন, নীলফামারী পৌরসভার কুখাপাড়া
সুইচগেট এলাকার নারী ও সৈয়দপুর উপজেলা শহরের রসুলপুর এলাকার মাড়োয়ারী
পরিবারের একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট
করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৫ জন।
নীলফামারী সদরে ১৯৮জন, জলঢাকা উপজেলায় ৮৭জন, সৈয়দপুর উপজেলায় ৭১জন,
ডিমলা উপজেলায় ৫৩জন, ডোমার উপজেলায় ৪৮জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন।
এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছে ৩৬৯। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৫
জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com