ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ঢাকা উত্তরে বসবে ৬টি পশুর হাট

ঢাকা উত্তরে বসবে ৬টি পশুর হাট
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়টি পশুর হাট বসবে। এর মধ্যে একটি স্থায়ী এবং বাকি পাঁচটি অস্থায়ী। স্থায়ী হাটটি বসবে গাবতলীতে। অস্থায়ী পাঁচটি হাট হচ্ছে- উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনি বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) পশুর হাট এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা। ডিএনসিসির সিদ্ধান্তের বিষয়গুলো জানিয়েছেন সংস্থাটির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। এছাড়া করোনার গণসংক্রমণ রোধে ই-কমার্স অব বাংলাদেশের (ই-ক্যাব) সহায়তায় অনলাইনে পশু কিনে অনলাইনের মাধ্যমে কোরবানি, মাংস প্রক্রিয়াকরণ এবং বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। দরপত্র আহ্বানের পরও জনস্বার্থে ছয়টি হাটের ইজারা বাতিল করা হয়। ইজারা বাতিল হাটগুলো হচ্ছে- বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর), ভাষানটেক রাস্তার অব্যবহৃত ও পরিত্যক্ত অংশ ও পাশের খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিম অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিম পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, মিরপুর-৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন বছিলা হাট।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৫ মে ২০২৬

ঢাকা উত্তরে বসবে ৬টি পশুর হাট

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত