শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাবধপুরে নৌকার হাট জমে উঠার অপেক্ষা

মাবধপুরে নৌকার হাট জমে উঠার অপেক্ষা

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
মাধবপুরে বর্ষাকালে বিল তথা ভাটি এলাকার বাসিন্দাদের চলাচল, জীবিকা অনে¦ষণ ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হলো নৌকা।
নৌকার মাধ্যমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বিল এলাকার অধিকাংশ মানুষ। বর্ষা মৌসুমে তাদের প্রধান চালিকা শক্তি হলো নৌকা। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই নৌকা তৈরির কারিগররা ব্যস্ত হয়ে পড়েন নৌকা তৈরির কাজে।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী রাত দিন পরিশ্রম করে ছোট বড় নৌকা তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকার ব্যবস্থা করে নৌকা তৈরির কারিগররা ।
স্থানীয় সূত্রে জানা যায়, জুন থেকে নভেম্বর পর্যন্ত মাধবপুর উপজেলার অনেক জনগোষ্ঠী তাদের জীবিকা অন্বেষণ ও যাতায়াতের জন্য নৌকার উপর নির্ভরশীল থাকেন। এ সময় তারা পরিবারের চাহিদা পূরণের জন্য গ্রামের খাল-বিলে জাল, চাই-বুচনা(মাছ ধরার ফাঁদ) ও বড়শি নিয়ে মাছ ধরতে নেমে পরেন।
এ ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। তাই বর্ষা মৌসুম আসলেই বেড়ে যায় নৌকার কদর।
তাই ডিঙ্গি নৌকা বেচা-কেনায় জমে উঠার অপেক্ষায় স্থানীয় হাট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com