শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বেচা কিনা নেই নীলফামারী জেলায় গরুর হাটে

বেচা কিনা নেই নীলফামারী জেলায় গরুর হাটে

ইব্রাহিম সুজন, স্টাফ রিপোর্টার:
॥ নীলফামাী জেলায় হাটে দেখা মিলছে না গরু কিনতে আসা বেপারীদের। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদার ও স্থানীয় ক্রেতা-বিক্রেতারা।
তবে আগামী হাট থেকে বেচাবিক্রি কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন হাট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (১৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রতি বছর কোরবানির ঈদের আগেই নীলফামাী জেলায় গরুর হাটে বসুনিয়া হাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বেপারী গরু কিনতে আসেন।
কিন্তু এ বছর করোনা মহামারির কারণে তাদের দেখা মিলছে না। ফলে বসুনিয়া, মিরগন্জ, টেংগমারী, রামগঞ্জ, জলঢাকা, মির্জাগন্জ, ভবানীগন্জ, ডোমার, ডিমলা, চিলাহাটি সহ হাট গরুর হাট অনেকটাই ক্রেতা শূন্য হয়ে আছে।
এতে বিপাকে পড়েছেন স্থানীয় খামারি ও মৌসুমী গরু ব্যাবসায়ীরা। দুথচারজন বেপারী হাটে গরু কিনতে এলে কাঙ্খিত দাম বলছে না তারা।
একদিকে গো-খাদ্যের দাম বৃদ্ধি অন্যদিকে গরুর চাহিদা কম থাকায় লোকসান আতঙ্কে দিন পার করছেন গরু ব্যবসায়ীরা। তারা জানান, প্রতি বছর ঈদের এ সময় বেপারিরা শত শত গরু কিনলেও এ বছর তারা হাটে আসেনি।
হাটের ইজারাদার হাসান এরশাদুল হাসিব জানান, অন্যবারের তুলনায় এবার এখন পর্যন্ত অর্ধেক ক্রেতা-বিক্রেতা ও বেপারির আনাগোনাও নেই। তবে আগামী সোমবারের হাট থেকে বেচা বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com