বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

মাধবপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারান এর নেতৃত্বে মাধবপুর বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জনসম্মুখে এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com