ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

তিউনিশিয়ার ফুটবল মাঠে সহিংসতায় ৩৮ পুলিশ আহত

তিউনিশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ৩৮জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।   বৃহস্পতিবার চরম প্রতিদ্বন্দ্বী এসপারেন্স অব তিউনিস ও ইতয়লি স্পোর্টিভ শেলের মধ্যে লীগের ম্যাচ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।   এ সময় দর্শকরা পুলিশকে লক্ষ্য করে পাথর, চেয়ার, এমনকি ধাতব বস্তু ছুঁড়ে মারে। ম্যাচে তিউনিস ৩-২ গোলে জয়লাভ করলেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে অন্তত দুইবার খেলা বন্ধ করতে হয়েছে।   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এসপারেন্সের সমর্থকরাই মূলত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। আহতদের মধ্যে অন্তত ১৯জন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।   উল্লেখ্য, ফুটবলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা তিউনিশিয়ায় নতুন নয়। প্রায়ই সেখানে বিশেষ করে শীর্ষ ক্লাবগুলোর ম্যাচকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বেড়ে গেছে। যেটিকে ‘স্টেডিয়াম টেরোরিজম’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী মাজদুলিন চেরনি।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তিউনিশিয়ার ফুটবল মাঠে সহিংসতায় ৩৮ পুলিশ আহত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
তিউনিশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ৩৮জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।   বৃহস্পতিবার চরম প্রতিদ্বন্দ্বী এসপারেন্স অব তিউনিস ও ইতয়লি স্পোর্টিভ শেলের মধ্যে লীগের ম্যাচ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।   এ সময় দর্শকরা পুলিশকে লক্ষ্য করে পাথর, চেয়ার, এমনকি ধাতব বস্তু ছুঁড়ে মারে। ম্যাচে তিউনিস ৩-২ গোলে জয়লাভ করলেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে অন্তত দুইবার খেলা বন্ধ করতে হয়েছে।   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এসপারেন্সের সমর্থকরাই মূলত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। আহতদের মধ্যে অন্তত ১৯জন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।   উল্লেখ্য, ফুটবলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা তিউনিশিয়ায় নতুন নয়। প্রায়ই সেখানে বিশেষ করে শীর্ষ ক্লাবগুলোর ম্যাচকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বেড়ে গেছে। যেটিকে ‘স্টেডিয়াম টেরোরিজম’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী মাজদুলিন চেরনি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত