শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গোপালগঞ্জে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনজন নিহত

গোপালগঞ্জে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরও ২ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

আহতরা হলেন- খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও প্রাইভেটকারের চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম (২৫)। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে বুধবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর রাত পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই ৩ জন নিহত হয় এবং আহত হয় ২ জন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com