ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকা থেকে একই পরিবারের তিনজনের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানের লাশ তারা উদ্ধার করেন। এরা হলেন ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)। স্থানীয় এক সংবাদকর্মী বলেন, আয়নাল হাওলাদারের বাড়ির উত্তর পাশে মাটিতে সিঁধ কাটা ছিল। দেখে মনে হচ্ছে, সিঁধ কেটে কেউ ঘরে ঢুকে তাদের হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। মঠবাড়িয়ার ওসি মাকসুদুজ্জামান মিলু বলেন, আমরা ঘনটাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকা থেকে একই পরিবারের তিনজনের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানের লাশ তারা উদ্ধার করেন। এরা হলেন ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)। স্থানীয় এক সংবাদকর্মী বলেন, আয়নাল হাওলাদারের বাড়ির উত্তর পাশে মাটিতে সিঁধ কাটা ছিল। দেখে মনে হচ্ছে, সিঁধ কেটে কেউ ঘরে ঢুকে তাদের হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। মঠবাড়িয়ার ওসি মাকসুদুজ্জামান মিলু বলেন, আমরা ঘনটাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত