শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে বাঁচানোর চেষ্টা করে গেছেন

বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে বাঁচানোর চেষ্টা করে গেছেন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার পর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একজন বাবা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে আছেন। তবে তাদের ততক্ষণে প্রাণ চলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ওই অবস্থায়ই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাকিব হাসান সুইম নামে একজন ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘বাবা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে বাঁচানোর চেষ্টা করে গেছেন। মৃত্যুর পরও সন্তানকে বুক থেকে আলাদা করেননি। অথচ সন্তান মা-বাবাকে দূরে ঠেলে দেয়। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে একই পরিবারের আট জনের মৃত্যু। আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। আমিন।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আট জনের মরদেহ উদ্ধার করেন।

এখনও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। এছাড়া জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে বলে তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com