ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পর্বতারোহী রত্নাকে গাড়ি চাপা দেওয়া চালক নাঈম কারাগারে

আদালত প্রতিবেদক: পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসটির চালক নাঈমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহের আদালত এই আদেশ দেন। এর আগে তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার এসআই মোবারক আলী তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৯ আগস্ট এই মামলায় নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৮ আগস্ট রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি গ্যারেজ থেকে কালো রঙের হায়েস মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনার সময় নাঈমই গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ৭ আগস্ট সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের কাছে লেক রোডে সাইক্লিং করার সময় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন রত্না। তাঁর ভগ্নিপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির শেরেবাংলানগর থানায় মামলা করেন।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পর্বতারোহী রত্নাকে গাড়ি চাপা দেওয়া চালক নাঈম কারাগারে

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২০

featured Image
আদালত প্রতিবেদক: পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসটির চালক নাঈমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহের আদালত এই আদেশ দেন। এর আগে তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার এসআই মোবারক আলী তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৯ আগস্ট এই মামলায় নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৮ আগস্ট রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি গ্যারেজ থেকে কালো রঙের হায়েস মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনার সময় নাঈমই গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ৭ আগস্ট সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের কাছে লেক রোডে সাইক্লিং করার সময় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন রত্না। তাঁর ভগ্নিপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির শেরেবাংলানগর থানায় মামলা করেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত