ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীতে আবাসিক হোটেলে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আবাসিক হোটেলের একটি কক্ষে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শনিবার দুপুরে শহরের বাজিড় মোড় এলাকার আল মামুন হোটেলে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর এলাকার লহরি এলাকার সামসুল হকের সাথে তার স্ত্রী দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস শুরু করেন। শনিবার দুপুরে স্বামী সামসুল হক নবীনগর থেকে এসে তার স্ত্রী রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথামত স্ত্রী রেশমী ওই হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক। পরে এক হোটেল বয় কক্ষের দরজার নীচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করেছে। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নরসিংদীতে আবাসিক হোটেলে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আবাসিক হোটেলের একটি কক্ষে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শনিবার দুপুরে শহরের বাজিড় মোড় এলাকার আল মামুন হোটেলে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর এলাকার লহরি এলাকার সামসুল হকের সাথে তার স্ত্রী দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস শুরু করেন। শনিবার দুপুরে স্বামী সামসুল হক নবীনগর থেকে এসে তার স্ত্রী রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথামত স্ত্রী রেশমী ওই হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক। পরে এক হোটেল বয় কক্ষের দরজার নীচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করেছে। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত