ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

প্রেমিকা নিয়ে গণেশ পূজা সারলেন সালমান

প্রেমিকা নিয়ে গণেশ পূজা সারলেন সালমান
বিনোদন ডেস্ক: বরাবরই বেশ বড় আয়োজনে গণেশ পূজায় আয়োজন করে সালমান খানের পরিবার। এবারের আয়োজনে প্রকাশ্যে দেখা গেল ভাইজানের প্রেমিকা লুলিয়া ভান্টুরকে। ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত ছবিতে পরিবারের অন্যদের সঙ্গে সালমান ও লুলিয়াকে দেখা যায়। রোমানিয়ার মডেল-অভিনেত্রী সেজেছিলেন ভারতীয় পোশাকে।
লুলিয়া ও সালমানের প্রেম নিয়ে গুজব থাকলেও তারা আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার করেননি। লকডাউনে বলিউড সুপারস্টারের সঙ্গেই ছিলেন লুলিয়া— এমন গুঞ্জনেরও সত্যতা মেলেনি। এ দিকে শনিবার রাতেই বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ পূজার অতিথি হয় সালমান পরিবার। সেই উৎসব পালনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নায়কের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী ও আয়ুশ শর্মা। অতুলের শেয়ার করা ভিডিও’য় সালমান ছাড়াও দেখা যাচ্ছে সেলিম ও সালমা খান, হেলেন, সোহেল ও আরবাজ খান, অতুল অগ্নিহোত্রী, আলভিরা, আয়ুশ শর্মা, অর্পিতা খান শর্মা, নির্বাণ, আরহান ও আয়ান খানকে। ক্যাপশনে অতুল লেখেন, “গণপতি বাপ্পা মোরিয়া।” চলতি মাসের শুরুতে পরিবারের সঙ্গে রাখিবন্ধন উত্‍‌সবও পালন করেন সালমান। সেই ভিডিও তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। করোনাকালে নিজের খামারবাড়িতে বন্ধু ও স্বজনদের নিয়ে সময় কাটান সালমান। সেখান থেকে দুটি মিউজিক ভিডিও রিলিজ করেন। টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’-এ শেষ স্ক্রিনে যায় বলিউডের সুলতানকে। করোনায় পিছিয়ে গেছে তার পরবর্তী ফিল্ম ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এতে সঙ্গে আছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ ও রণদীপ হুদা। সালমানের শেষ রিলিজ হওয়া ফিল্ম ‘দাবাং থ্রি’। সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে ‘কিক টু’র ঘোষণা এসেছে।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

প্রেমিকা নিয়ে গণেশ পূজা সারলেন সালমান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত