ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সুন্দরবনে মরাপশুর খাল থেকে হরিনের ৪২ কেজি মাংস উদ্ধার

মোংলা প্রতিনিধি: পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে’র মরা পশুর খাল থেকে পাচারের সময় হরিনের পা, মাথা ও ৪২ কেজি মাংস উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকালে বন বিভাগের টহলফাড়ী মরাপশুর খালের ৩কিলোমিটার দক্ষিনে নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নৌকাসহ এ হরিনের মাংস উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নী বলেও জানায় বন রক্ষিরা। চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানায়, একদল চোরা শিকারীরা সুন্দরবন থেকে হরিন শিকার করে নৌকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের সুত্রধরে ওই এলাকায় অভিযান চালায় বন রক্ষিরা। ওই নৌকাটিতে ৫জন চোরা শিকারী যাওয়ার সময় তাদের ধাওয়া করে বন কর্মীরা। এসময় চোরা শিকারীরা খালে কিনারায় নৌকা ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশী করে ৩টি হরিণের মাথা, ১২টি পা, ৪২টি কেজি হরিণের মাংস, ৫শ হাত হরিন ধরার ফাদঁ, বরফ বোঝাই ককসেটসহ মাংস রান্না করার সরঞ্জামাদী উদ্ধার করে। জব্দ করা নৌকা এবং উদ্ধারকৃত মাংস ও মালামাল মামলা দায়েরের পরে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় তিনি। পুর্ব সুন্দরব চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের সুত্রধরে বন রক্ষিদের একটি দল মরাপশুর এলাকায় অভিযান চালানো হয়। চোরা হরিন শিকারীরা বনরক্ষিদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। এসময় নৌকায় ফেলে রাখা হরিণের মাংস, মাথা,পা, ও ফাঁদসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তবে উদ্ধাারকৃত মাংসসহ অন্যান্য মালামাল বৃহস্পতিবার আদালতে মাধ্যমে পরবর্তী ব্যাবস্তা গ্রহন করা হবে বলে জানায় এ কর্মকর্তা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৫ মে ২০২৬

সুন্দরবনে মরাপশুর খাল থেকে হরিনের ৪২ কেজি মাংস উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত