ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

রংপুরে 'ডাক্তার' পদবী লেখায় পল্লী চিকিৎসকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  রংপুরের পীরগাছায় নামের পূর্বে ডাক্তার পদবী লেখায় এক পল্লী চিকিৎসকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের নেতৃত্বে   র‌্যাব-১৩ এর একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে উপজেলা সদরে পল্লী চিকিৎসক মনিরুজ্জামান বিদুৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি পল্লী চিকিৎসক হওয়ার পরেও তার ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাডে ডাক্তার পদবী ব্যবহার করে আসছিলেন। এর আগে দুপুরে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বলেন, পীরগাছা বাজারে আরএমপি (রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার) হয়ে নামের আগে ‘ডাক্তার’ পদবি লেখায় একজনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রংপুরে 'ডাক্তার' পদবী লেখায় পল্লী চিকিৎসকের জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত