মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রত্যেক উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ: শিক্ষামন্ত্রী

প্রত্যেক উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রত্যেক উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। তাদের মনে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম নেয়। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এইজন্য তার বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভোগে। যেমন বিষন্নতা ও হতাশা। ফলশ্রুতিতে অনেক সময় তারা আত্মহত্যার মত পদ্ধতিও বেছে নেয়। বিশেষ করে কোভিড-১৯ কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এই সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দেশের প্রত্যেক উপজেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার বিষয়ে চিন্তা করছে। যারা প্রত্যেক স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে যেন শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সমস্যা কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। পরবর্তীতে প্রত্যেক উপজেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিআরআই এবং ইয়ং বাংলার আয়োজনে ‘লেটস টক অন ইয়ুথ এডুকেশন অ্যান্ড স্কিলস’ শীর্ষক এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

আলোচনায় আরও যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী বলেন, সবার জন্য উচ্চশিক্ষা প্রয়োজন কিনা তা ভাবার সময় এসেছে। প্রতিবছর ২০ থেকে ২৬ লাখ তরুণ শ্রমবাজারে যুক্ত হচ্ছে। এ বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে শ্রমবাজারে প্রবেশ করছে কিনা তা দেখার সময় এসেছে। আমাদের জাতীয় স্বপ্ন ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক কমিটমেন্ট এসডিজি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় মানসম্মত ও দক্ষতা নির্ভর কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সরকার কারিগরি শিক্ষাকে মেইনস্ট্রিমিং করার লক্ষ্যে নবম ও দশম শ্রেণিতে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ট্রেড কোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষসহ দেশের প্রায় ১৮টি মন্ত্রণালয় ও সংস্থা দক্ষতা উন্নয়নে কাজ করে। এই সকল সংস্থার মধ্যে সমন্বয় খুবই জরুরি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com