ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

৬৫ বছর বয়সে ইমরান খানের তিন নম্বর শাদী

৬৫ বছর বয়সে ইমরান খানের তিন নম্বর শাদী
নানা নাটকীয়তার পর তিন নম্বর বিয়েটা করেই ফেললেন সাবেক পাকিস্তানি ক্রিকেট গ্রেট ইমরান খান। একসময়ের 'প্লেবয়' খ্যাত এই ক্রিকেট তারকার নবপরিণীতা স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি দেশটির পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের কন্যা। বুশরারও এটি দ্বিতীয় বিয়ে। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন  তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) বরাত দিয়ে ৬৫ বছর ১৩৭ দিন বয়সী ইমরানের বিয়ের খবর নিশ্চিত করেছে। জানা গেছে, বুড়ো বয়সে বিয়ে বলেই খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন ছিল না। গতকাল রবিবার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় ঘনিষ্ট কয়েকজনের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স ৪২। তারা ওয়াত্তু গোত্রের। বুশরার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে ফরিদের বিয়ে বিচ্ছেদ হয়। এর আগে থেকেই নাকি ইমরানের সঙ্গে সম্পর্ক ছিল তার। বিয়ের অনুষ্ঠানে কনের মা, ভাইবোন ও বন্ধুরা উপস্থিথ থাকলেও ইমরানের পরিবারের কেউ নাকি ছিলেন না! ১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুবের জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন ইমরান। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস। তিন বছরের মাথায় আবারও বিয়ের পিড়িতে বসলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

৬৫ বছর বয়সে ইমরান খানের তিন নম্বর শাদী

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত