রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মসজিদে বিস্ফোরণ: বাকি ৯ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে

মসজিদে বিস্ফোরণ: বাকি ৯ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন নয় জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত নয়জন রোগী এখানে ভর্তি আছেন। এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসধীন ছিলেন। সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। শ্বাসনালিও পোড়া রয়েছে।

এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল (৮ সেপ্টেম্বর) ১২ শতাংশ দগ্ধ মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন নয়জনের মধ্যে বেশ কয়েকজন রিকভারি করবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com