ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সামগ্রী নিলামে বিক্রয়

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে আজ রবিবার সকাল ৮টা হতে সাড়ে ১০টা পর্যন্ত অবৈধভাবে ফুটপাত ও সড়কে রাখা সামগ্রী জব্দ ও নিলাম কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় আগারগাঁওস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহাবুদ্দিন সড়কে (জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে) রাখা একটি মিক্সার মেশিন স্পট নিলামের মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়। অপর একটি নিলামে ফুটপাতে মিনারেল ওয়াটার ও কুলিং ফ্রিজ রাখায় সেগুলো স্পট নিলামে ৬ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া আজকের অভিযানে অবৈধভাবে স্থাপিত ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ সামগ্রী জব্দ ও স্পট নিলামে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সামগ্রী নিলামে বিক্রয়

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে আজ রবিবার সকাল ৮টা হতে সাড়ে ১০টা পর্যন্ত অবৈধভাবে ফুটপাত ও সড়কে রাখা সামগ্রী জব্দ ও নিলাম কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় আগারগাঁওস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহাবুদ্দিন সড়কে (জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে) রাখা একটি মিক্সার মেশিন স্পট নিলামের মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়। অপর একটি নিলামে ফুটপাতে মিনারেল ওয়াটার ও কুলিং ফ্রিজ রাখায় সেগুলো স্পট নিলামে ৬ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া আজকের অভিযানে অবৈধভাবে স্থাপিত ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ সামগ্রী জব্দ ও স্পট নিলামে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত