শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সাতক্ষীরায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরা থেকে  রিয়াদ হোসেন:
সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার (১৪ সেপ্টেস্বর) সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্যাকেজ ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। জাতপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় এলাকার ৮৬ পরিবারের মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় সমাজ সেবক মোঃ ইয়াকুব বিশ্বাস, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জাতপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি তামজীদ হোসেন, সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ মুকুল, মোঃ জগলুল বিশ্বাস, মোঃ বক্কার বিশ্বাস, উত্তরণের মোঃ রেজওয়ান উল্লাহ, মির্জা মনিরুল ইসলামসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল সরবরাহ করা হয়। আপদকালীন সময় উক্ত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com