সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
অভিনেতা ডনের মা মারা গেছেন

অভিনেতা ডনের মা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতামোহাম্মদ আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক (৮৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যবরণ করেন (ইন্নানিললাহি……….রাজিউন)। চিত্রনায়ক জয় চৌধুরী নিষয়টি নিশ্চিত করেছেন।

তবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ডন ভাইয়ের মা ভোর ৫ টায় মারা গেছেন, আমার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

জয় বলেন, ‘ডন ভাইয়ের মায়ের বয়স হয়ে গিয়েছিল। প্রায় হাসপাতালে নিতে হচ্ছিল। গত রাতে তিনি মারা যান। মরহুমাকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

সম্প্রতি একটি চিত্রনায়ক নিরব ও ইমনের সঙ্গে একটি ফেসবুক লাইভে এসে মায়ের অসুস্থতার কথা জানান ডন। এসময় তিনি মায়ের অসুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়াও চান। নিরব ও ইমন সেই অনুষ্ঠানেই জানান, ডন প্রচণ্ড মাতৃভক্ত। জয় বলেন, আমি ডন ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁরা বগুড়ার কাছাকাছি পৌঁছে গেছেন। বাদ আছর জানাজা শেষে দাফন হবার কথা রয়েছে।

সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ চলচ্চিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে আসেন ডন। কিন্তু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি মুক্তির দিক তার প্রথম চলচ্চিত্র। দুই যুগেরও বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় সাড়ে ৬’শ চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রয়াত অভিনেতা সালমান শাহ’র বন্ধু হিসেবে ডন আলোচিত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com