সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে মসজিদটি নির্মাণে কোন নিয়মই মানা হয়নি: তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে মসজিদটি নির্মাণে কোন নিয়মই মানা হয়নি: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদটি নির্মানের সময় গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দুই গ্রাহক গোপনে মাটির নীচ দিয়ে গ্যাসের রাইজার টেনে নেয়। এমনটিই তথ্য পাওয়া গেছে তিতাসের তদন্ত প্রতিবেদনে।

তদন্ত কমিটির প্রধান আব্দুল ওয়াহাদ বলেন, তিতাস গ্যাসের নিয়ম কানুন না মেনে, অবহিত না করে গ্রাহক তাদের নিজ উদ্যোগে স্থানীয়ভাবে তাদের রাইজারগুলো নরমালভাবে প্লাগ এবং সকেট দিয়ে স্থানান্তর করেছে। এটা ১৯৯৮ সালের ঘটনা। আর আমাদের এই লাইনগুলো ১৯৯৬ সালে দূর্ঘটনাস্থলে নিচে বসানো ছিল, তারা আমাদের নিয়ম না মেনে আমাদের লাইনের নিচে দিয়ে বেইজমেন্ট করেছে। এছাড়া ২০০০ সালে নিয়ম না মেনেই মসজিদের স্থাপন করে। মসজিদটি তৈরি করার সময়ই তারা লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে জ্বালানী প্রতিমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

গত ৪ঠা সেপ্টেম্বর এশার নামাজের সময় তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com