বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি শুরু

সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেওয়া শুরু করে তারা।

সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন টোকেনধারীদের সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন। ’

সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেওয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।

প্লেনের টিকিটের জন্য গত পাঁচদিন ধরেই হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com