সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে : প্রধানমন্ত্রী

দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, দেশের মানুষকে সুপেয় পানি  পৌঁছে দিতে দেশের সব হাওর, পুকুর ও জলাশয় খনন করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে।তিনি বলেন, নদী আমাদের জীবন, নদী আমাদের প্রাণ। নদীকেন্দ্রিক অনেক প্রাকৃতিক পর্যটনের সুবিধা থাকলেও আমরা তা কাজে লাগাতে পারিনি। পানিসম্পদ রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গ্রিনরোডে পানি ভবন আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি নদী ড্রেজিং করার পদক্ষেপ নিয়েছি। নৌপথগুলো পুনরায় ড্রেজিং করে আমরা চালু করেছি। আমাদের নৌ ঘাটগুলো উন্নত করে দিচ্ছি। নৌপথে চলাচল বা পণ্য পরিবহন সব চেয়ে নিরাপদ এবং সব থেকে সহজলভ্য। কম খরচে আমরা পণ্য পরিবহন করতে পারি।উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, যেখানেই যে স্থাপনা করা হোক না কেন জলাধার রাখতে হবে। উন্নত দেশে জলধার রেখেই তার উপর দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে। যা আমরাও শুরু করেছি। পানি ভবন নিয়ে সরকারপ্রধান বলেন, আমরা যখন ‘পানি ভবন’র কাজ শুরু করি তখন আমিই এর নাম দিয়েছিলাম। আর বলেছিলাম সেখানে যেনো পানি থাকে। একটা জলাধার থাকে। সেভাবেই ডিজাইন করা হয়েছে। আসলে আমরা যেখানেই যে স্থাপনা করি না কেনো সেখানে যেনো একটা জলাধার থাকে। কারণ যখন বৃষ্টি হয়, সেই পানি যেনো ওই জলাধারে সংরক্ষণ করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া উচিৎ।  তিনি বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি ও স্যানিটেশনের আওতায় এসেছে। ঢাকা শহরে পানির সমস্যা দূর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com