শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে জীবিত নবজাতক উদ্ধার

পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে জীবিত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশ পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক (ছেলে) উদ্ধার হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালি মহাশ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।

পথচারী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল জানান, রোববার বিকেলে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলখালি মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে পড়ে থাকা একটি বাজার ব্যাগ থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা ওই ব্যাগ খুলে দেখেন একটি ছেলে নবজাতককে পিঁপড়ায় খাচ্ছে। তাৎক্ষণিক তারা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ছেলে নবজাতক সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে ওই নবজাতকের জন্ম হয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। নবজাতকটি দত্তক প্রদান করা হবে। সন্তান নেয়ায় অক্ষম আগ্রহী পরিবারের মাতা-পিতা আবেদন করতে পারবেন। তবে সরকারি চাকরিজীবী এমন পরিবারকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com