সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
পুলিশের বাধায় আটকে গেল কালো পতাকা মিছিল

পুলিশের বাধায় আটকে গেল কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে ধর্ষণবিরোধী মিছিলে বাধা দিয়ে তাতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাগ মোড়ের গণজমায়েত থেকে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় ধর্ষণবিরোধী মিছিলটি। আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ থেকে টিএসসির দিকে যান। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে রওনা দেয় মিছিলটি। কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে পাঁচজন আহত হন।

আন্দোলনকারীদের একজন জানান, মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ফিরে যান তাঁরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com