সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে মানুষের ঢল

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রাজধানীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে প্রতিদিন। আজ শুক্রবারও শাহবাগে মহাসমাবেশ শুরু হয়েছে। এতে উদীচীর গণসংগীতে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করা হয়।

আজ শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। এতে করে জাদুঘরের সামনের রাস্তা জনাকীর্ণ হয়ে ওঠে।

ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে এ ‘মহাসমাবেশের’ ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।

সমাবেশের শুরুতে ছোট ছোট মিছিলে জমায়েত হয় আন্দোলনকারীরা। নানা স্লোগান লেখা প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসেন তারা। সমাবেশের শুরুতে, গান, কবিতা আবৃতি, পথনাটক ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। আন্দোলনকারীরা মুখে ও শরীরের নানা স্রোগান লিখে ধর্ষণের প্রতিবাদ করে।

এ সমাবেশে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকালের সমাবেশ থেকে আজ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই মহাসমাবেশে সব শ্রেণির মানুষকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com