রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
আমার কাজ অভিনয়, শরীর দেখানো নয় : ইলিনা

আমার কাজ অভিনয়, শরীর দেখানো নয় : ইলিনা

১১ বছর ধরে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী ইলিনা ডিক্রুজ। বলিউডের ছয় ছবিতেও নায়িকা হিসেবে পর্দায় দেখা গেছে তাকে। এবার তিনি দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। বললেন, ওই অঞ্চলের সিনেমায় নারীদের অভিনয়ের কোনো প্রশংসা করা হয় না। তাদের নেওয়া হয় শুধু শরীর দেখানোর জন্য।

‘বরফি’ ও ‘ম্যায় তেরা হিরো’ ছবির এই নায়িকা বলেন, আমি যখন দক্ষিণের ছবিতে কাজ করতে শুরু করি, এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। জীবনের প্রথম শটটি দিতে গিয়ে আমি অস্বস্তিতে পড়েছিলাম। দৃশ্যটা ছিল এমন- শোওয়া অবস্থায় একটি শঙ্খকে ধীরে ধীরে আমার পেট ও বুকের কাছে তুলে আনতে হবে। এতে অবাক হয়ে পরিচালককে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই দৃশ্যটা শ্যুট করা হচ্ছে কেন? পরিচালক জবাব দিয়েছিলেন, এটা করলে তোমাকে সুন্দর লাগবে। কারণ তোমার কোমর ও পেট খুব সুন্দর।

এমন অভিজ্ঞতার পর রীতিমতো অবসন্ন হয়ে পড়েন ইলিনা। তিনি বলেন, আমার কাজ অভিনয়, শরীর দেখানো নয়। অথচ আমাকে শুধু একটা শরীর হিসাবে বিচার করা হয়েছিল।

শরীর দেখানো নিয়ে শুচিবায়ুগ্রস্ত নন আবেদনময়ী এ অভিনেত্রী। তিনি বলেন, চিত্রনাট্যের খাতিরে শরীর দেখাতে রাজি আছি। কিন্তু যেভাবে অকারণে শরীর দেখাতে বাধ্য করা হয়, সেটার বিরোধী আমি।

দক্ষিণের ছবিতে নায়িকাদের নাভি দেখানোর যে প্রবণতা, সেটা নিয়েও মুখ খুলেছেন ইলিনা। বলেছেন, এটা কেন করা হয় জানি না। তবে এর প্রভাব খুব খারাপ। সূত্র: জিনিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com