সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আমাদের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নতি : প্রধানমন্ত্রী

আমাদের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নতি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ।’আজ রবিবার (১১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেনাবহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই করোনায় দেশে খাদ্য সংকট হয়নি।তিনি বলেন, করোনার কারণে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা স্থবিরতা এসে গেছে। কিন্তু আমাদের অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে সে জন্য শুরু থেকেই নানা পদক্ষেপ নিয়েছি। বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি।প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের চাল, গম, মাছ, ফল, তরকারি সব কিছুর উৎপাদন বাড়াতে হবে। যাতে কোনো মতে খাদ্য সংকট দেখা না যায়। করোনায় বিশ্বব্যাপী খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছি।প্রধানমন্ত্রী বলেন, এখনো করোনাভাইরাস আছে। আশঙ্কা করা হচ্ছে, আবার করোনার প্রভাব দেখ দিতে পারে। ইউরোপসহ নানা দেশে নতুন করে করোনার প্রভাব দেখা দিচ্ছে। তাই এখন থেকে আমাদের সচেতন থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে। বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। ভূমিহীন থাকবে না। ভূমিহীন মানুষকে আমরা ঘরবাড়ি করে দেব, সেই পদক্ষেপও নিয়েছি।বাজেটের অর্থ খরচে সংশ্লিষ্টদের মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ এর এই সংকটময় সময়েও মানুষের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। যেটা দেওয়া খুব কঠিন ছিল। তবু আমরা দিয়েছি, তারপরও বলেছি যে অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে। কারণ করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে।তিনি বলেন, মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহায়েত প্রয়োজন তার বেশি এখন কোনো পয়সা খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ রেখেই সে ব্যবস্থা নিতে হবে। যদিও আমরা বাজেট ঠিক রেখেছি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com