সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
শ্রমিকদের মজুরি বাড়ল দৈনিক ১০০ টাকা

শ্রমিকদের মজুরি বাড়ল দৈনিক ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। দৈনিক মজুরি বাড়ানো হয়েছে ১০০ টাকা। গত ১২ অক্টোবর স্বাক্ষরিত একটি অফিস আদেশ আজ বুধবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন আধ্যাদেশে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা, আগে যা ছিল ৪৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা।

একই সঙ্গে জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা নির্ধারন করা হয়েছে। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরিও ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাদের জন্য নির্ধারন করা মজুরি ৫০০ টাকা।

সর্বশেষ গত ২০১৬ সালের ২৪ মে সর্বশেষ মজুরি নির্ধারণ করেছিল অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com