শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত

খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত

যশোর প্রতিনিধি- 

যশোরের অভয়নগরের রেলক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) এবং ৫ বছরের শিশু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), এক নারী (৩৫) ও এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে আমরা খুলনায় পাঠিয়ে দিয়েছি।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com