রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সম্রাটের মুক্তির দাবিতে আদালত প্রাজ্ঞনে হাজারো নেতাকর্মী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে সমাবেশ করছে হাজার হাজার নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় সম্রাটকে আদালতে আনা হয়েছে। মামলা দুটিতে তার বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিট আমলে নেওয়ার শুনানি হবে।

এ সমাবেশে নেতাকর্মীদের হাতে বিভিন্নধরনের প্ল্যাকার্ড দেখা গেছে। এ ছাড়া আদালত প্রাঙ্গণে সম্রাট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত পোস্টার সাঁটানো হয়েছে। সম্রাটের মুক্তির জন্য নেতাকর্মীদের স্লোগান দিতেও শোনা গেছে।

এর আগেও গত বছর ১৫ অক্টোবর বেলা ১১টা ৪০ মিনিটে সম্রাটকে আদালতে হাজির করার পর সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছিলেন যুবলীগের নেতাকর্মীরা। সেবারও তারা সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন। যুবলীগের নেতাকর্মীরা ‘মুক্তি চাই, মুক্তি চাই সম্রাট ভাইয়ের মুক্তি চাই’, ‘রাজপথের সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই’ এমন নানা স্লোগান দেন। পরে তাদের গেটের বাইরে রেখে গেট আটকে দেওয়া হয়।

ওইদিন সকালে সিএমএম আদালত চত্বরে সম্রাটের মুক্তি পরিষদ সংগঠন থেকে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা হয়, ‘সম্রাট খুবই অসুস্থ। মানবতার জননী তাকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তৃণমূলের পরীক্ষিত কর্মী ঢাকার রাজপথের সাহসী বীর ইসমাইল হোসেন সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com