শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় প্রথম বারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত “ ক্ষণস্থায়ীগ্যালারী” শুভ উদ্বোধন

আগৈলঝাড়ায় প্রথম বারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত “ ক্ষণস্থায়ীগ্যালারী” শুভ উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রথম বারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত “ক্ষণস্থায়ী গ্যালারী” মার্কেটের শুভ উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ।
গতকাল শুক্রবার শহরের ফুল্লশ্রী বাইপাস মোড়ে “ক্ষণস্থায়ী গ্যালারী” মার্কেটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দিনব্যাপি কোরআন খতম ও বাদ আছর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হকের পরিচালনায় মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিশেষ দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শরীফ ইলিয়াস, সবুজ আকন, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বজলুল হক হাওলাদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক সহ আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়িসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক লোকজন।
জানা গেছে, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের পরিচালনায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই “ক্ষণস্থায়ী গ্যালারী” মার্কেটে নারী-পুরুষদের নিত্য নতুন ডিজাইনের সকল ধরনের পোষাকের সমারোহ রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com