সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
করোনার কবলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনার কবলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) করোনা সন্দেহে নমূনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে প্রতিমন্ত্রীর। তবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

আয়েন উদ্দিন ফেসবুকে লিখেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করছি এবং পবা-মোহনপুরবাসীকে রোগমুক্তির জন্য দোয়ার অনুরোধ করছি।’

এর আগে গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি লিখেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com