বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কাস্টমস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় আসা মোহাব্বত আলী নামে এক যাত্রীকে সন্দেহ হলে বোর্ডিং ব্রিজে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ৬.৯০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় কাস্টমস।কাস্টমস জানায়, সপ্তাহখানেক আগে দুবাই গিয়েছিলেন মোহাব্বত আলী। উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com