বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মামুনুলকে রুখতে হাটহাজারিতে চবি ছাত্রলীগের সড়ক অবরোধ

মামুনুলকে রুখতে হাটহাজারিতে চবি ছাত্রলীগের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত বক্তা ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের হাটহাজারীতে মাহফিলে আসার খবরে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর ) বেলা পৌনে ১২টার দিকে চবি এক নম্বর গেইটে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, ‘বিতর্কিত বক্তা মামুনুল হকের হাটহাজারীতে আগমন রুখতে সড়কে অবস্থান নিয়েছি। কোনোভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীকে ছাড় দেওয়া হবে না।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দেয় ছাত্রলীগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com