শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়র আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়র আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যটি শুক্রবার রাতের আধারে ভেঙে দেওয়ার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়ন আরওয়ামী লীগ ও অঙ্গ-সহোযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রাতে পয়সারহাট দক্ষিন পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে আগৈলঝাড়া-গেপালগঞ্জ মহাসড়কের মাছ বাজারে এসে শেষ হয়। পরে মাছ বাজারের টলঘরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর,সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফাইজুল সেরনিয়াবাত,সাধারন সম্পাদক জাকির পাইকসহ ইউনিয়ন ও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com