শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের ৬১ শতাংশ কাজ শেষ : সেতুমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের ৬১ শতাংশ কাজ শেষ : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়মী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ হাজার ৪শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ আজ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে।আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল।ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপিত হবে।চট্টগ্রাম প্রান্তে এসময় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যগণ এবং জনপ্রতিনিধিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com