শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মোংলায় সীমিতি পরিসরে মহান বিজয় দিবস পালন

মোংলায় সীমিতি পরিসরে মহান বিজয় দিবস পালন

মোংলা প্রতিনিধি: মোংলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ভোর সাড়ে ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তযোদ্ধা, পৌরসভা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুষ্পমাল্য অর্পণ ও তোপধ্বনির মাধ্যমে এ বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।


করোনা ভাইরাসের কারনে এবছরের বিজয় দিবস সীমিত পরিসরে আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
প্রধমে পৌর কর্তৃপক্ষের নির্মিত মোংলায় নতুন সৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পরিষদের সামনে এক আলোচনা সভার আয়োজন করেন।
শুরুতে জাতীয় সংঙ্গীত পরিবেশন করে শান্তির পায়রা উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। পরে নব নির্মিত মুক্তিযোদ্ধা বভনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাসেন স্বরনে মাল্যদান করা হয়।
বিজয় দিবসের দিনটিকে সন্মান দেখাতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বিজয় মঞ্চে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীসহ আরো অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com