ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নিজের শিক্ষিকাকে বিয়ে করলেন ক্রিকেটার চাহাল!

স্পোর্টস ডেস্ক: বছর শেষে বিয়ের সানাই বাজল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের। সাত পাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গুরুগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রীর বিয়ের অনুষ্ঠান হয়। ভারতীয় এই স্পিনার। নিজেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সেই সুখবর। কিছু দিন আগেই অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ সেরে দেশে ফেরেন তারকা স্পিনার। তারপরই বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংসে পা ফেললেন। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর মাঝে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক ছিল বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, “কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্ত কালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।” ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। গত আগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চাহাল লিখেছিলেন, ‘আমরা ‘হ্যাঁ’ বললাম।’ ধনশ্রী জানিয়েছিলেন, “আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।” সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। তার নানা মজার মজার কর্মকাণ্ডের ভিডিও দেখে মাঝেমধ্যেই হাসির রোল পড়ে নেটদুনিয়ায়। তবে তাকে সমানভাবে টক্কর দেন পেশায় ইউটিউবার ধনশ্রীও। তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একজন ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কম্পানির প্রতিষ্ঠাতাও।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিজের শিক্ষিকাকে বিয়ে করলেন ক্রিকেটার চাহাল!

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত