শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চলতি মাসের দুটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি মাসের দুটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।রবিবার (৩ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, ‘এই দুটি শৈত্যপ্রবাহই হবে ১২ জানুয়ারির পর। ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ শীত ওইভাবে পড়বে না। এখন রাতে যে তাপমাত্রা আছে, তা আরও বাড়বে। কনকনে শীত থাকবে না, কোনো কোনো জায়গায় মানুষ গরম অনুভব করবে। ১২ তারিখের পর থেকে তাপমাত্রা কমা শুরু করবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।’জানুয়ারির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।জানুয়ারিজুড়ে দেশের সব প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে। সূর্য গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা আলো দিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com