শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মেঘনায় সরকারি চাল ও গ্যাস নিয়ে ট্রলারডুবি

মেঘনায় সরকারি চাল ও গ্যাস নিয়ে ট্রলারডুবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়াতে মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল।

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গিয়েছে বলে জানান তিনি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com