রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে দলিল লেখকের মৃত্যু

মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে দলিল লেখকের মৃত্যু

শাহ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষাক্ত মদপানে অসুস্থ্য হওয়ার পর এক দলিল লেখক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আসগর আলী হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার কাঁমারগাও এলাকার সফি উদ্দিনের ছেলে দলিল লেখক সজিব (২৭) ও ফিরোজ আলম ফুন্টুর ছেলে এসএসসি পরীক্ষার্থী মোঃ সমিউলকে(১৮) দাওয়াত দিয়ে গোপালগঞ্জ নিয়ে যায় সজিবের দুলাভাই সোহেল। সেখান থেকে ফেরার পথে তাদেরকে মদ দিয়ে দেয়। গত ৫ ফেব্রুয়ারী রাতে তারা ফেরি পার হয়ে মাওয়া প্রান্তে এসে মদ পান করে। পরবর্তীতে দুজনই অসুস্থ্য হয়ে পড়লে সজিবকে ঢাকার আসগর আলী হাসপাতালে ও সামিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সামিউল গত ৯ ফ্রেব্রুয়ারী সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও সজিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। তবে আজ বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। রাত সাড়ে ৭টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত সজিবের ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। সে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিল।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তারা গোপালগঞ্জে গিয়ে মদ পান করেছে। অসুস্থ্য হওয়ার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com