রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক-: আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কোন সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে যেতে পারেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়নি। কিন্তু কোনো কোন সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে যায় বা হাইকোর্টে যায় সেক্ষেত্রে আদালত থেকে আমরা কোনো নির্দেশনা পাই, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা আমরা পালন করবো।

গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক প্রতিবেদন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন মাধ্যম এমনকি রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা- সমালোচনা। উত্থাপন হচ্ছে প্রতিবেদনের বিরোধিতা করে সরকারের কঠোর অবস্থান নেয়ার নানা মত। এ নিয়ে বিভিন্ন সময়ে কথাও বলছেন সরকারের নীতি নির্ধারকরা।

দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনও আইনি কোনো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com