রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গজারিয়ায় বসতঘর ও দোকান দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই

গজারিয়ায় বসতঘর ও দোকান দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই

গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নে ষোলআনি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মোহাম্মদ আলম মিয়ার বসতঘরে হোটেল ও দোকান দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে ।
সোমবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত নামা দুর্বৃত্তের দেয়া আগুনে এই ঘটনা ঘটেছে । ঘরের মালিক রাজ্জাক হাওলাদারের ছেলে আলম জানান ষোলআনি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের খাবারের হোটেল মুদি দোকান ও নিজেদের বসবাস করার একমাত্র ঘর ছিল । আলম জানান তার মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কে উত্ত্যক্ত করার ঘটনায় ষোলআনি গ্রামের আমির হোসেনের ছেলে আসিফ ,হারুন মিয়ার ছেলে সোহাগ ও বোরহানের ছেলে মাসুদ তিনজনের নামে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন । আলম মিয়াঁ আর ও জানান দুই মাস যাবত কয়লা বিদ্যুৎ প্রকল্পের কোন শ্রমিক এখানে না থাকায় হোটেল ও দোকান বন্ধ রয়েছে ।তার স্ত্রী সহ পরিবার পরিজন নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করছেন । গত সোমবার দিবাগত গভীর রাতে তার দোকানঘর সংলগ্ন কুদ্দুস মিয়া ফোন দিয়ে জানান তোমার ঘরে আগুন লাগছে । সংবাদ পেয়ে আলম মিয়া এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন ।
দোকান ঘর হোটেল ও বসতঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । আলম মিয়াঁর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে । স্থানীয় লোকদের মাঝে অন্ধ খবির দেওয়ান ও কুদ্দুস মিয়া জানান পূর্ব শত্রুতার জেরে এই গ্রামের দুর্বৃত্তরা আলমের ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে । গজারিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর ডিজিএম মোহাম্মদ গনি জানান আগুন লাগার ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ধারণা করা হচ্ছে ,যেহেতু ঘরের উপর দিয়ে বিদ্যুতের তারও সংযোগ ছিল সেখানে লাইনের তার ও সংযোগ বিচ্ছিন্ন ছিল ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com