মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে এতদিন কমিটি গঠন না হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুললে শীঘ্রই ছাত্রলীগের জেলা ইউনিটের কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাঁদেরকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, এক অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেখা হয়। সে সময় ছাত্রলীগের সাংগাঠনিক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন থমকে ছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে তিনি সংগঠনকে গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। করোনাকালে ছাত্রলীগের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি। আল নাহিয়ান খান জয় বলেন, করোনাকালে সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সে বিষয়ে তিনি প্রশংসা করেন। এছাড়াও ৭ মার্চের কর্মসূচীরও প্রশংসা করেছেন তিনি। সম্মেলন আয়োজনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো নির্দেশনা বা আলোচনা হয়নি। তবে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com