সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

আজকের এই দিনে আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায় : শেখ হাসিনা

আজকের এই দিনে আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায় : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক-

রাষ্ট্রীয় কাজে ঢাকায় থাকলে আজকের দিনে টুঙ্গিপাড়ায় মন পড়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দূরে আছি এটা ঠিক। কিন্তু আমার মনটা টুঙ্গিপাড়ার মাটিতেই পড়ে আছে। খুব তাড়াতাড়িই টুঙ্গিপাড়ার আসব।

আজ বুধবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি টুঙ্গিপাড়ায় উপস্থিত শিশুদের সঙ্গে আলাপকালে শিশুরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, তিনি টুঙ্গিপাড়ায় কবে আসবেন। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমি হয়তো দূরে আছি, এটা ঠিক। তবে তুমি তো জানো যে, ডিজিটাল বাংলাদেশ গড়েছি বলে এই দূরে থেকেও অন্তত চোখের দেখা দেখতে পারছি। কথা তো বলতে পারছি, তাই না? ডিজিটাল বাংলাদেশ না হলে তো এটা করতে পারতাম না।

তিনি বলেন, আমি এটুকু বলতে পারি, মনটা টুঙ্গিপাড়ায়। আমি হয়তো এখানে বসে আছি আমাদের রাষ্ট্রীয় কাজের জন্য। কিন্তু সবসময় ১৭ মার্চ আমি টুঙ্গিপাড়ায় থাকি।

সরকার প্রধান বলেন, আমার ছোট বোন রেহানাও আছে। দুজনেরই থাকার কথা। যেহেতু অনেক বিদেশি অতিথি, আমাদের অনুষ্ঠান। মালদ্বীপের রাষ্ট্রপতি ঢাকায় এসেছেন। তাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে। এজন্য আসতে পারলাম না। তবে আমি তাড়াতাড়ি টুঙ্গিপাড়ায় আসবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com