মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২২ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রসংক্রান্ত কোনো আবেদন থাকলে ২৪ মার্চ বেলা দুইটার মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ফরম পূরণ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিভাগভেদে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com