মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিনেতা এজাজ খান গ্রেপ্তার

মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিনেতা এজাজ খান গ্রেপ্তার

ডেস্ক নিউজ: বলিউড অভিনেতা ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খানকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মাদককাণ্ডে তাকে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) মুম্বাই এয়ারপোর্ট থেকে আটক করে।

জানা গেছে, আটকের পর টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে গভীর রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আজ বুধবার তাকে আদালতে তোলা হয়। যদিও এজাজ দাবি করেছেন, তাকে আটক করা হয়নি, বরং তিনি নিজেই এনসিবির ডাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২ কিলোগ্রাম নিষিদ্ধ মেফেড্রোসহ এনসিবির হাতে গ্রেপ্তার হয় মাদক পাচারকারী শাদাব ভাটাটা। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উঠে আসে এজাজের নাম। এরপর অভিনেতার সঙ্গে যুক্ত আন্ধেরি এবং লোখান্ডওয়ালার দুটো জায়গায় তল্লাশি চালায় এনসিবি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com