ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

স্থগিত হচ্ছে এসএসসির ফরম পূরণ কার্যক্রম

স্থগিত হচ্ছে এসএসসির ফরম পূরণ কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক-  দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এ নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, আমার জানামতে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষ। তারপরও যারা বাকি রয়েছে, তাদের পরবর্তীতে বিধি-নিষেধ উঠে যাওয়ার পর সুযোগ দেওয়া হবে। কতদিন সময় বাড়ানো হবে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বিধিনিষেধ কতদিন থাকে সেটার ওপর নির্ভর করবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে। এর আগে সোমবার সকালে আন্তঃশিক্ষাবোর্ডের সাব পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম বলেন, ফরম পূরণের মাঝখানে এ বিধিনিষেধটি আসায় আমরা স্থগিত করিনি। আমার ধারণা বেশিরভাগ শিক্ষার্থীর ফরম পূরণ শেষ। তারপরও নির্ধারিত সময়ের পর যদি কেউ বাদ পড়ে তাহলে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বাড়ানো হবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্থগিত হচ্ছে এসএসসির ফরম পূরণ কার্যক্রম

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২১

featured Image
নিজস্ব প্রতিবেদক-  দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এ নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, আমার জানামতে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষ। তারপরও যারা বাকি রয়েছে, তাদের পরবর্তীতে বিধি-নিষেধ উঠে যাওয়ার পর সুযোগ দেওয়া হবে। কতদিন সময় বাড়ানো হবে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বিধিনিষেধ কতদিন থাকে সেটার ওপর নির্ভর করবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে। এর আগে সোমবার সকালে আন্তঃশিক্ষাবোর্ডের সাব পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম বলেন, ফরম পূরণের মাঝখানে এ বিধিনিষেধটি আসায় আমরা স্থগিত করিনি। আমার ধারণা বেশিরভাগ শিক্ষার্থীর ফরম পূরণ শেষ। তারপরও নির্ধারিত সময়ের পর যদি কেউ বাদ পড়ে তাহলে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বাড়ানো হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত